শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নুরের বিরুদ্ধে মামলা সাবেক ছাত্রলীগ নেতার

১৫ জুন ২০২২, ০৮:৩৬ AM
গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের জেরে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইবুন্যালে এই মামলা হয়।

অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন আদালত। নুরের বিরুদ্ধে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপআইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছে।

আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম অভিযোগ করেন, ঢাকায় গত ১ জুন ছাত্র যুব অধিকার পরিষদের অনুষ্ঠানে নুরুল হক নুর মহিবুল হাসান চৌধুরী নওফেলকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। অনুষ্ঠানে ছাত্রলীগকে নিয়েও খারাপ মন্তব্য করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬