রেলস্টেশনে তরুণীকে হেনস্তা করা সেই নারী গ্রেপ্তার

৩০ মে ২০২২, ১১:২৯ AM
নরসিংদী রেলস্টেশনে প্রকাশ্যে হেনস্তার শিকার হয় এক তরুণী

নরসিংদী রেলস্টেশনে প্রকাশ্যে হেনস্তার শিকার হয় এক তরুণী © ফাইল ছবি

নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে প্রকাশ্যে হেনস্তা করfর ঘটনায় আসামি মার্জিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ মে) রাত ৩টার দিকে শিবপুর থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন ভুক্তভোগী তরুণী ও দুই তরুণ। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণীকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন।

তরুণীকে হেনস্তা: ইচ্ছেমতো পোশাক পরে নরসিংদী রেলস্টেশনে একদল নারী

পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাদের ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। তবে হেনস্তাকারী নারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬