হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নি

৩০ মে ২০২২, ০৯:২৬ AM
রিফাত শরীফ হত্যাকাণ্ডের দৃশ্য ও আয়শা সিদ্দিকা মিন্নি

রিফাত শরীফ হত্যাকাণ্ডের দৃশ্য ও আয়শা সিদ্দিকা মিন্নি © ফাইল ছবি

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে আজ সোমবার (৩০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

তার আইনজীবী মো. শাহীনুজ্জামান এ তথ্য জানান। আইনজীবী জামিউল হক ফয়সাল বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করলে দুটি আপিল ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্সের শুনানি হবে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ২ জুলাই ভোরে পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হন। হত্যাকাণ্ডের ২০ দিন পর মিন্নিকে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো পড়ুন: মিন্নির ‘প্রাণপণ চেষ্টা’র সবটুকুই মিছে! (ভিডিও)

পরে এ হত্যায় তার সংশ্লিষ্টতা রয়েছে মনে হওয়ায় রাতেই মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। একই বছরের ২৯ আগস্ট হাইকোর্ট মিন্নিকে জামিন দেন। ২০২০ সালের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিষয়ে রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বাকি চারজনকে খালাস দেওয়া হয়।

একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। ৬ অক্টোবর আসামিরা আপিল করে।  ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল দায়ের করেন মিন্নি। পরে ২০২০ সালের ৪ নভেম্বর আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানাও স্থগিত করেন উচ্চ আদালত।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬