গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি

২৩ মে ২০২২, ১২:১৪ PM
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন © টিডিসি ফটো

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি পর পুলিশে দিল জনতা। অভিযুক্ত ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার (২২মে) স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোর্পদ করে।

জানা যায়, এরপূর্বে গত মার্চে ঐ শিক্ষার্থীকে বলাৎকার করেন অভিযুক্ত মাওলানা ফয়েজ উদ্দিন। পরবর্তীতে গত শনিবার সর্বশেষ আবারো জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন তিনি। এরপর মাদ্রাসা ত্যাগ করে চলে যায় সেই ছাত্র। পরের দিন মাদ্রাসায় যেতে অনীহা দেখালে তার পরিবার কেন মাদ্রাসায় যাবে না এবিষয়ে জানতে চায়, পরে সে তাদের কাছে ঘটনা খুলে বলে। শিক্ষার্থীর পরিবার বিষয়টি পরের দিন স্থানীয়দের জানায়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬