মেসেঞ্জারে ছাত্রীর আপত্তিকর ছবি চান প্রধান শিক্ষক

১৮ মে ২০২২, ১২:৪৩ PM
অভিযুক্ত দুঃখী রাম

অভিযুক্ত দুঃখী রাম © সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালী দশম শ্রেণির এক ছাত্রীর কাছে আপত্তিকর ছবি চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার ওই ছাত্রী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালীর কাছে প্রাইভেট পড়তেন তিনি। এজন্য তিনি প্রায় সময় ফোন করে তার লেখাপড়ার খোঁজ নিতেন। একপর্যায়ে ফেসবুক মেসেঞ্জারে তিনি আপত্তিজনক মেসেজ দিতে থাকেন এবং ভিডিও কলে ওই ছাত্রীর আপত্তিকর ছবিও দেখতে চান।

ওই স্কুলছাত্রী আরও জানান, যখন আমি একা থাকতাম তখন প্রধান শিক্ষক আমার ওড়বা ধরে টানাটানি করত। আমি এগুলো সহ্য করতে পারতাম না। ভয়ে প্রথমে ঘটনাগুলো কাউকে জানাইনি। পরে সহপাঠীদের জানালে তারা প্রতিবাদ করতে বলে।

জানতে চাইলে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার বলেন, প্রধান শিক্ষক দুঃখী রাম দুই বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন  ছাত্রীর সঙ্গে এই ঘটনা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেছি। ফেসবুকে গোপনে কখন কী করেছে সেটি তো আমরা জানি না। দুইদিন আগে ওই ছাত্রী এই অভিযোগ করেছে  এরপর আমরা স্যারকে জিজ্ঞেস করেছি। স্যার জানিয়েছে– ফেসবুক আইডি হ্যাকড করে কেউ এটা করেছে। আমি করিনি।

আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা  হাসানুজ্জামান বলেন, অভিযোগটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন৷ আমরা ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence