নদীতে ফেলা হলো ৫০ কেজি গরুর মাংস

১৮ মে ২০২২, ১০:২৯ AM
হবিগঞ্জে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

হবিগঞ্জে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ময়না মিয়া (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাসি ও পচা গরুর মাংস বিক্রির অপরাধে তাকে এ জরিমানা করা হয়েছে।

এ সময় প্রায় ৫০ কেজি পচা মাংস জব্দ করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

আরো পড়ুন: বিদ্যালয়ের সামনেই ছুরিকাঘাত করে স্কুলছাত্রকে হত্যা

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম। এ সময় তিনি বলেন, ভোক্তাবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close