যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন

০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ PM
যশোর শিক্ষাবোর্ড

যশোর শিক্ষাবোর্ড © সংগৃহীত

‘সুশিক্ষায় দেশ গড়ি, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে যশোর শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষা পরিচালনা করার জন্য ২৩ অনুচ্ছেদ একটি নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষাবোর্ডের অধীনস্থ খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীদের সুবিধার্থে নীতিমালাটি শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এসএসসি পরীক্ষা  সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যশোর শিক্ষাবোর্ডের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় ২৩ টি অনুচ্ছেদ রয়েছে।

অনুচ্ছেদ গুলো হচ্ছে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিয়ম-কানুন, পরীক্ষার আবেদন ফরম পূরণে ছাত্রছাত্রীদের যোগ্যতা, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য, কেন্দ্র সচিবের দায়িত্ব, কেন্দ্র সচিবদের প্রতি কিছু জরুরি নির্দেশনা, পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস, সহকারি কেন্দ্র সচিবের দায়িত্ব, হল সুপারের দায়িত্ব, সৃজনশীল উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে প্রেরণ, সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ছেঁড়া অংশ ও বহুনির্বাচনী উত্তরপত্রের শিরোনামপত্র প্রস্তুতকরণ প্রেরণের নিয়মাবলি।

এছাড়াও ব্যবহারিক পরীক্ষা, উদ্বৃত্ত মালামালের হিসাব, কক্ষ প্রত্যবেক্ষকের করণীয়, শৃঙ্খলা সম্পর্কীয় নিয়মাবলি, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ, শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ, রেকর্ডপত্র সংরক্ষণ, ১৯৮০ সনের ৪২ নম্বর আইন প্রয়োগ, পাবলিক এক্সজেমেনেশ অ্যাক্ট ১৯৮০ এর সংশোধনী, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন ও পরীক্ষার সময় বিভাজন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা পরিচালনা করার জন্য এসএসসি পরীক্ষার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় ২৩ টি অনুচ্ছেদ রয়েছে। অনুচ্ছেদগুলো বাস্তবায়িত হলে একটি ভাল পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে’।

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬