মিরপুর শপিং কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন মোবাইল জব্দ

১৭ মে ২০২২, ০৬:২০ PM
মিরপুর শপিং কমপ্লেক্সে অভিযান

মিরপুর শপিং কমপ্লেক্সে অভিযান © টিডিসি ফটো

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-৪) এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর-২ এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সের ৭টি  দোকান থেকে অনুমোদনবিহীন ২১৩টি মোবাইল হ্যান্ডসেটসহ ৬ জনকে আটক করা হয়েছে। 

অভিযানকৃত দোকানগুলোর মধ্যে মোবাইল ল্যাব থেকে ৩৪টি, মোবাইল এন্ড গেজেট থেকে ৩১টি, টেক ফ্যাক্টরি থেকে ৯টি,  গ্যাজেট ভিলা-৬৩৯ থেকে ৩৩টি, গ্যাজেট ভিলা-৬৬২  থেকে ৩১টি, গ্যাজেট ভিলা-৬৭১ থেকে ৩৩টি এবং কোরাস থেকে ৪২ টি বিভিন্ন মডেলের হ্যান্ডসেট জব্দ করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬