রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

১৫ মে ২০২২, ০৫:৫৫ PM
মাদ্রাসাছাত্রী ধর্ষণ

মাদ্রাসাছাত্রী ধর্ষণ © ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে টেনেহেঁচড়ে আখের জমিতে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এর আগে, শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে টেনেহেঁচড়ে রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬