পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

০৬ মে ২০২২, ১০:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও ও হালিশহর থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফেনীর সোনাগাজী উপজেলার মুজাপুর এলাকার ওয়ালী ভূইয়া বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে মো. জসিম (৫০) ও নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার আব্দুল হালিমের ছেলে মো. শাকিল আহমদ মুন্না (২৯)। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১ মে রাত ১১ টার দিকে পঞ্চম শ্রেণির উক্ত শিক্ষার্থীকে কাচের চুড়ি দেওয়ার কথা বলে গ্রেফতারকৃতরা ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর গত ৩ মে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানান। এ ঘটনায় ওই শিক্ষার্থী ভাই বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত জসিম ও মুন্নাকে আদালতে হাজির করার পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রিমান্ড আবেদন করা হবে। 

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬