কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২২, ০৮:৩৭ AM
ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব

ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব © সংগৃহীত

সাতক্ষীরায় টর্চার সেলে নিয়ে এক কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত এই নেতা। 

খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের দালাল সৈয়দ ইদ্রিসের ছেলে। তিনি ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। 

ছাত্রকে নির্যাতনের ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন এ তথ্য জানান।

আরো পড়ুন: মাথা ন্যাড়া করে পঞ্চগড়ে আত্মগোপনে ছিলেন কাইয়ুম

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি। এ মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬