তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

২৩ এপ্রিল ২০২২, ০৮:৫৭ AM
মাওলানা মো. শাহাদাৎ হোসেন

মাওলানা মো. শাহাদাৎ হোসেন © সংগৃহীত

তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মাওলানা মো. শাহাদাৎ হোসেন (৪৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার নগরীর মাসদাইর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ওই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতার শাহাদাৎ হোসেন উত্তর মাসদাইর গ্রামের কেতাবনগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসা এবং হেফজখানার শিক্ষক।

মামলার অভিযোগের বরাতে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ১২ বছর বয়সী ছোট ভাই ওই মাদ্রাসার হেফজখানার আবাসিক শিক্ষার্থী। এর ফলে ছোট ভাইকে খাবার দিতে ওই তরুণী প্রায়ই মাদ্রাসায় আসতো। একপর্যায়ে মাওলানা শাহাদাৎ হোসেন ওই তরুণীকে কুপ্রস্তাব দেন।

আরও পড়ুন : পূজা বিয়ে করায় কষ্ট পাচ্ছেন শাকিব খান! 

পুলিশ আরও জানিয়েছে, গত ৮ এপ্রিল ওই তরুণী একটি ফাস্টফুডের দোকানে খাবার কিনতে যায়। এদিন তার সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষকের সাক্ষাৎ হয়। এ সময় ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে শাহাদাৎ নিয়ে যায়। পরে একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। ওই বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করেন শাহাদাৎ। পরে গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬