সেই আমোদিনী পালের মামলায় প্রধান শিক্ষক ধরণী কান্ত কারাগারে

১৮ এপ্রিল ২০২২, ১০:২১ AM
দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ

দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ © সংগৃহীত

নওগাঁয় স্কুলশিক্ষক আমোদিনী পালের দায়ের করা মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণকে আদালত কারাগারে পাঠিয়েছেন। রোববার (১৭ এপ্রিল) দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধরণী কান্ত বর্মণ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন।

নওগাঁ আদালতের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল গত শুক্রবার এ মামলা করেন। এতে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করেছেন তিনি। প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ এ মামলার প্রধান আসামি।

গত বৃহস্পতিবার রাতে আসামিদের মধ্যে বিএনপি নেতা কিউএম সাঈদ ও যুবদল নেতা কাজী সামসুজ্জামান মিলনকে পুলিশ গ্রেপ্তার করে। গত শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে। এ ছাড়া রোববার দুপুরে ধরণী কান্ত বর্মণ নওগাঁর সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত-৩ এ জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক তাজ উল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন: জাবি শিক্ষককে মারধর, নর্থ সাউথের প্রক্টর ও ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

এর আগে গত ৭ এপ্রিল স্কুলে ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনা ঘটে। পরে রাতে ফেসবুকে এক পোস্টে বলা হয়, হিজাব পরার জন্য আমোদিনী পাল মারধর করেছেন ছাত্রীদের। এ ঘটনায় গত ৯ এপ্রিল গ্রামবাসী স্কুল অবরোধ করে আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তারা আমোদিনী পালের অপসারণের দাবি করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ১০ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ধরণী কান্ত বর্মণ। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করে প্রশাসন। এতে সাম্প্রদায়িক বিতর্কের পেছনে স্কুলের দীর্ঘদিনের দুর্নীতির বিষয়টি সামনে আসে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close