আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২

১৯ জানুয়ারি ২০২৬, ০২:২০ PM
ইয়াবাসহ আটক দুজন

ইয়াবাসহ আটক দুজন © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিদের একজন রোহিঙ্গা নাগরিক।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। পরে চেকপোস্টে আসা একটি সন্দেহভাজন বাস থামিয়ে তল্লাশি চালানো হলে বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়।

আটকরা হলেন কক্সবাজারের মহেশখালী এলাকার ইউনুসের স্ত্রী মোছা. শমসিদা (৩২) ও রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫)। তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি বান্ডেলের ভেতরে থাকা ১৫০টি পলিজার প্যাকেট থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাব সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। আটক রোহিঙ্গা নাগরিক মো. তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ও লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র‍্যাবের অভিযানে আটক দুই আসামি ও উদ্ধার করা মাদক আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬