ইয়াবাসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
স্বেচ্ছাসেবক দলের নেতা

স্বেচ্ছাসেবক দলের নেতা © টিডিসি ফটো

পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ হাসান গাজি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার রাতে সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950