গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সংঘর্ষ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

১৩ আগস্ট ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
 সুজন সিকদার

সুজন সিকদার © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে ১৫ হাজারেরও বেশি। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬