ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তিমার নতুন কমিটি গঠন

১৭ আগস্ট ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
সোহরাব উদ্দিন আহম্মেদ ও ফারহানা আফরিন

সোহরাব উদ্দিন আহম্মেদ ও ফারহানা আফরিন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্ত নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র ২০২৫-২৬ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সোহরাব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের ফারহানা আফরিন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে রক্তিমার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. জাকির হোসাইন ও ডেপুটি চিফ মেডিকেল অফিসার ওয়াহিদুজ্জামান মিল্টনের সুপারিশক্রমে নতুন কমিটির অনুমোদন দেন সদ্যবিদায়ী সভাপতি সিরাজুম মুনিরা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

আংশিক কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোসা. মরিয়ম খাতুন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল এবং রক্তদান বিষয়ক সম্পাদক হিসেবে হিতু আরা খাতুন মনোনীত হয়েছেন। 

বিদায়ী সভাপতি সিরাজুম মুনিরা বলেন, ‘আমার নেতৃত্বে রক্তিমা যেভাবে যতটুকু মানবসেবায় অবদান রাখতে পেরেছে , সেটি আমার জীবনের অন্যতম বড় একটি অর্জন। আশা করি নতুন নেতৃত্ব এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে এবং রক্তিমাকে জাতীয় পর্যায়ে পরিচিত করবে।’

রক্তিমার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘রক্তিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটি যেন রক্তদান কার্যক্রমের পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করে, সেটিই আমার প্রত্যাশা।’

অপর উপদেষ্টা ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই রক্তিমা বিশ্ববিদ্যালয়ে প্রসংশনীয় কার্যক্রম পরিচালিত করে আসছে। স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নেতৃত্বগুণ, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ শিখতে পারে। আমি বিশ্বাস করি, নতুন কমিটি এই সংগঠনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে।’

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন বলেন, ‘এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে নারী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেব।’

নবনিযুক্ত সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, ‘রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9