নেত্রকোনায় ৭০ পিচ ইয়াবাসহ ৩ মাদকসেবী আটক

২৬ জুলাই ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:১৪ AM
আটককৃতরা

আটককৃতরা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৭০ পিচ ইয়াবাসহ তিন (৩) মাদকসেবীকে আটক করেছে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলম।

আটককৃতরা হলেন, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরান বাড়ি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে এনামুল হক, আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুব ও মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মল্লিক আকন্দের পুত্র আহাদ।

স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়া ও একাধিক লোকের সাথে কথা হলে তারা জানান, এনামুল হক সহ তারা দুই জন শুধু মাদক ব্যবসার সাথে জড়িত নন, তারা মাদকও সেবন করেন। এলাকায় একাধিক চুরি ও অসামাজিক কার্যকলাপের সাথেও তাদের সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে এসআই মো. শফিউল আলম আরো বলেন, এনামুলের তথ্যের ভিত্তিতে বাকী দুজনকেও আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: যোগাযোগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন, ২ দিন ধরে অ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচিংয়ে ক্লাসের সময় শুধু ভাবতাম, চারপাশে কত স্মার্ট-ট্যাল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬