ছেলের ধর্ষণের শিকার গৃহপরিচারিকাকে অন্যত্র বিয়ে দিলেন প্রধান শিক্ষিকা

১৩ এপ্রিল ২০২২, ১০:৫১ AM
ধর্ষণ

ধর্ষণ © সংগৃহীত

নিজ ছেলের ধর্ষণের শিকার গৃহপরিচারিকাকে অন্যত্র বিয়ে দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা। তার বিরুদ্ধে সাত কার্যদিবসের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের আদালত। গতকাল এ তথ্য জানিয়েছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আজিজার রহমান আজু।

অভিযুক্ত নাসিমা আক্তার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আজিজার রহমান আজু জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিল ভুক্তভোগীর পরিবার। বিষয়টি এতদিন গোপন ছিল, প্রধান শিক্ষিকা ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট জমা দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। পরে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে সাত কার্যদিবসের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক।'

মামলার এজাহার থেকে জানা গেছে, ওই কিশোরী (১৩) প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। পাশাপাশি তার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। একপর্যায়ে নাসিমা আক্তারের ছেলে নাহিদ হাসান তানভীর বিয়ের কথা বলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে তানভীর। ঘটনা জানাজানি হলে ছাত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন নাসিমা আক্তার।

আরও পড়ুন- জাবির প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন পাবিপ্রবি ভিসি অধ্যাপক হাফিজা

গত ১৩ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে নাসিমা আক্তার ও তার ছেলে তানভীরের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশিট দেয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার্জশিট গ্রহণ করেন। এরই মধ্যে মামলা থেকে অব্যাহতি পেতে কিশোরীকে অন্যত্র বাল্যবিয়ে দেন প্রধান শিক্ষিকা। সেই সঙ্গে বাদীর সঙ্গে আপস-মীমাংসা হয়েছে মর্মে আদালতকে জানান তিনি। পরে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950