কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

০১ জুন ২০২৬, ০২:৩৫ PM
কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরী ও মোটরসাইকেলে থাকা দুজন পর্যটক আহত হয়েছেন

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জিসান, রাব্বি (১৮) ও আবির (১৬) মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়ে যান আরোহীরা। এতে মোটরসাইকেলে থাকা তিনজন এবং পথচারী মিম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘প্রশাসনের অসহযোগিতায় আটকে আছে জিমনেসিয়াম-৬ আইটি প্রকল্প-মা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট জারি আজই?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রের লাশ উদ্ধারের পর চিরকুটে মিলল হৃদয়বিদারক তথ্য, ‘…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬