মায়ের ওপর অভিমান করে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে যুবকের ‘গলায় ফাঁস’

০১ জুন ২০২৬, ১১:৩০ AM
নিহত মো.হাসিবুর হাসান (২৮)

নিহত মো.হাসিবুর হাসান (২৮) © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে ‘গলায় ফাঁস’ দিয়েছেন মো. হাসিবুর হাসান নামে এক যুবক। 

উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।

নিহত মো.হাসিবুর হাসান (২৮) ওই এলাকার আ. হান্নান মুন্সির ছেলে ও এক সন্তানের জনক। 

পরিবারের বরাতে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা-বাবার সঙ্গে মো.হাসিবুর হাসানের বিরোধ চলছিল। 

শনিবার রাতে বৈঠকে ওই বিরোধের কোনো সমাধান না হওয়ায় তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ: নিহত
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬