চার যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনাকবলিত যানবাহন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনাকবলিত যানবাহন © টিডিসি ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় জারিয়া বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলে পেছন থেকে দ্রুতগতিতে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটির পেছনে থাকা একটি ড্রাম ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে আঘাত করে। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

একপর্যায়ে ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি বাজারের ভেতরে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জারিয়া বেগম নামে এক নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশার কয়েকজন যাত্রী, ফল ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া উল্টে যাওয়া বাসের যাত্রীদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবাইকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লিনার নিয়োগের চিন্তা সরকারের

খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়কে পড়ে থাকায় প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রামমুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই মিল্টন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬
দুই কমিটি থেকে বাদ এমপি গাজী নজরুল, নতুন দায়িত্বে যারা
  • ২৮ আগস্ট ২০২৬
মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬