হঠাৎ কড়া ব্রেক বাসচালকের, ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর

৩০ মে ২০২৬, ০৮:০৮ AM
প্রচেষ্টা পরিবহনের বাস

প্রচেষ্টা পরিবহনের বাস © সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদার ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে রাজধানীতে যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের অংশে ইঞ্জিন কভারের ওপর বসেছিলেন তিনি। 

পথে পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ জোরে ব্রেক করে। এ সময় বাসের খোলা দরজা দিয়ে ছিটকে সড়কে পড়ে যান সাত্তার। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ গবেষক ও বিজ্ঞানীর তালিকায় ঢাবির বহু শিক্ষক আছেন— ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসু

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬