রাজধানীতে বাস দুর্ঘটনায় একজন নিহত

২৭ মে ২০২৬, ০৮:০৬ AM
সড়ক দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনা © সংগৃহীত

রাজধানীর নদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। আজ বুধবার (২৭ মে) ভোরে প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ছয়টার দিকে নর্দা এলাকায় একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে দেয় আরেকটি বাস। এতে সামনে থাকা বাসটির পেছন দিকের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসটির এক যাত্রী নিহত এবং ১২ জনের মতো আহত হয়। এছাড়া পেছন থেকে ধাক্কা দেওয়া বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

সোয়া ছয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9