বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু

৩০ মে ২০২৬, ০৭:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে)  চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

বাবার মৃত্যুসংবাদ পেয়ে তাঁর মেয়ে শিউলি (৪০) ঢাকায় থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফেরার পথে বরিশাল নগরীর কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে শিউলি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাবার মৃত্যুসংবাদ শুনে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ি ফেরার পথে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দেরও ব্যথিত করেছে। একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুতে সরমহল গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

‘প্রশাসনের অসহযোগিতায় আটকে আছে জিমনেসিয়াম-৬ আইটি প্রকল্প-মা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট জারি আজই?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রের লাশ উদ্ধারের পর চিরকুটে মিলল হৃদয়বিদারক তথ্য, ‘…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬