ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু: এমপির শোকপ্রকাশ

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ PM
ট্রাকচাপায় নিহত বাবা-ছেলে

ট্রাকচাপায় নিহত বাবা-ছেলে © টিডিসি ফটো

শেরপুর-জামালপুর সংযোগকারী ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্রিজের দক্ষিণ পাশে সড়কে স্থাপিত চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বে নিয়োজিত রয়েছে। শোকবার্তায় তিনি একইসঙ্গে সকলকে গুরুত্বপূর্ণ সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, জুম’আর নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন তারা। এসময় ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। বিস্তারিত তথ্য জানার জন্য অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও বিস্তারিত জানা যাবে।

ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081