আবাসিক হোটেল থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

০১ জুন ২০২৬, ০১:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) রাতে ওই নারী ও পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার বুক অনুযায়ী, নিহত যুবকের নাম মোহাম্মদ রিপন (বাবার নাম মিরাজ আলী, মায়ের নাম সাহারা খাতুন)। অন্যদিকে কক্ষের ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। হোটেল রেজিস্টারে দেওয়া তাদের নাম ও তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা চট্টগ্রামেরই বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা নিহতদের সঠিক নাম-পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬