দুই কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

জব্দ করা ইয়াবা ও আটক মাদক কারবারি

জব্দ করা ইয়াবা ও আটক মাদক কারবারি © সংগৃহীত

কক্সবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে ঢাকা নেওয়ার পথে ৬৮ হাজার ৩০০টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। এ সময় পাচারের জড়িত মাদক কারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা-পুলিশ।

আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে, এমন সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে পুুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ গাড়িটি গতিরোধ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির পেছনে বেকডালার নিচে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে ভেতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার ইয়াবা রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকি। একটি প্রাইভেটকার দাঁড় করে পেছনে বেকডালার ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে একাধিকবার মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। ৭টি প্যাকেটে ৭৬ হাজার ৬৮০টি ও আরও ৬২০টি ভাঙা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ধারণা করছি, আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9