পুলিশের সেই কর্মকর্তাকে রংপুরে বদলি

০৬ এপ্রিল ২০২২, ০৮:৪৬ AM
লিয়াকত আলী

লিয়াকত আলী © টিডিসি ফটো

কপালের টিপ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে প্রত্যাহারের পর তাকে এবার রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছনে। এর আগে, মঙ্গলবার এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, উল্লিখিত পুলিশ পরিদর্শক বদলীকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ০৬/০৪/২০২২ তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ০৭/০৪/২০২২ তারিখ হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন। তবে কর্মরত /বদলীকৃত ইউনিট কোনো নির্বাচনের আওতাভুক্ত হলে এ বদলির আদেশ নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।

আরও পড়ুন : টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

প্রসঙ্গত, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে সোমবার (৪ এপ্রিল) রাতে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সেই সঙ্গে স্ট্যাটাসের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লিয়াকত লিখেন, টিপ নিয়ে নারীকে হয়রানির করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন- তারমধ্যে অনেকেরই ব্রায়ের উপরে দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬