গিয়েছিলেন মেয়ের জন্য চিপস কিনতে, খেলেন বেধড়ক পিটুনি

০২ এপ্রিল ২০২২, ১০:০৩ AM
হামলার শিকার নাটারের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটন

হামলার শিকার নাটারের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটন © সংগৃহীত

নাটোরে মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটন। শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার এ বিষয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বাসা থেকে বের হন মেয়ের জন্য চিপস কিনতে। তিনি শহরের হাফরাস্তা মোড়ে গেলে ১০-১২ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত লিটনের উপর চড়াও হন।

আরও পড়ুন: সেনাবাহিনীর গাড়িতে হামলার মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

এ সময় তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। সেখান থেকে উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পাঠানো রামেক হাসপাতালে। তহিদুর রহমান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানা পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬