স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার অটোরিকশায় আগুন

২৭ মার্চ ২০২২, ০৪:৫৯ PM
পুড়ে যাওয়া অটোরিকশা

পুড়ে যাওয়া অটোরিকশা © সংগৃহীত

লক্ষ্মীপুরে স্কুল পড়ুয়া মেয়েরকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা মো. ইব্রাহিমের অটোরিকশা পুড়িয়ে দিয়েছে বখাটে শরীফ। এই ঘটনায় আজ রোববার (২৭ মার্চ) সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, প্রায় এক বছর ধরে শরীফদের বাড়ির সামনে ইব্রাহিম রাতে অটোরিকশাটি রাখতো। এরমধ্যেই ইব্রাহিমের স্কুলপড়ুয়া মেয়েকে শরীফ প্রায়ই উত্যক্ত করতো৷ এনিয়ে শরীফের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক হয়। তখন থেকেই শরীফ ক্ষিপ্ত হয়ে উঠে। কয়েকদিন ধরে শরীফ বিভিন্নভাবে ইব্রাহিমকে হুমকি দেয়৷ বাড়ির সামনে অটোরিকশা রাখলে পুড়ি দেয়ার হুমকিও দেয় শরীফ। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই বাড়ির সামনেই ইব্রাহিম অটোরিকশাটি রেখে যায়। রাতের কোনও একসময় ওই রিকশাটি খড়কুটা ও কাঠ দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷

আরও পড়ুন- মেয়েদের বোঝা ভাবার কিছু নেই: শিক্ষামন্ত্রী

এ বিষয়ে মো. ইব্রাহিম বলেন, এই রিকশা আয়ের একমাত্র উৎস ছিলো। শরীফ বারবার হুমকি দিলেও এমন ঘটনা ঘটাবে বিশ্বাস করিনি। শরীফ উপার্জনের একমাত্র মাধ্যমটি পুড়িয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্ত্রী-সন্তানদের মুখে আমি ভাত তুলে দেবো কিভাবে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence