প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

২৫ মার্চ ২০২৬, ০৫:১৬ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৬:০১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তরভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ, ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসিএ এর ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখের ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো। ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর চ্যানেল ফি কর্তন পূর্বক অনলাইন ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এনটিআরসিএ জানিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে। আবেদন শেষ ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। পরীক্ষার ফি ৩৫০/- (তিন শত পঞ্চাশ) টাকা। ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষার সময় এক ঘন্টা।

তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্…
  • ২৩ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে ঐক্যবদ্ধ থাকার আ…
  • ২৩ জুলাই ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উদযাপন
  • ২৩ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ২৩ জুলাই ২০২৬
ফল খারাপ নিয়ে দুশ্চিন্তা, প্রকাশের আগেই আত্মহত্যা দাখিল পরী…
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভেতর আরেক বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলে, সরাতে …
  • ২৩ জুলাই ২০২৬