কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন্ত্রীর

২৫ মার্চ ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীদের বেতন গ্রেড বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

দ্য ডেইলি ক্যাম্পাসের করা এক প্রশ্নের জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মাদ্রাসার ল্যাব সহকারীরা ১৬তম গ্রেডে বেতন পেলে কলেজের ল্যাব সহকারীদেরও তাই হওয়া উচিত। এমন বৈষম্য হয়েছে কি না সেটি খোঁজ নিয়ে দেখতে হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীরা ১৮ গ্রেডে বেতন পান। একই যোগ্যতায় নিয়োগ পাওয়া মাদ্রাসার ল্যাব সহকারীরা ১৬ গ্রেডে পাচ্ছেন। এর ফলে বেতন গ্রেড নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ।

জানতে চাইলে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে। ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে ২য় বিভাগে উন্নীতকরণ করতে হবে। ইনডেক্সধারী সকল ল্যাব সহকারীদের জন্য সকল প্রকার শর্ত শিথিলযোগ্য রেখে স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ে গ্রেড দিতে হবে। ল্যাব সহকারী পদটিকে একাডেমিক স্বীকৃতি প্রদান করতে হবে।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, ‘একই মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসার ল্যাব সহকারীদের ১৬ গ্রেড,  এবং  কলেজের ল্যাব সহকারীদের ১৮ গ্রেড দেওয়া হচ্ছে। এর ফলে কলেজ পর্যায়ের ল্যাব সহকারীদের মধ্যে চরম হতাশা কাজ করছে। অতি দ্রুত কলেজ পর্যায়ে ল্যাব সহকারীদের মাদ্রাসার ন্যায় শিক্ষাগত যোগ্যতা উন্নতি করে ন্যূনতম ১৬ গ্রেড দেওয়ার দাবি জানাচ্ছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬