ঘুমানোর জায়গা নিয়ে বিরোধ ছিল দুই মাদকসেবীর

২৬ মার্চ ২০২২, ০৬:৫৪ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে বিরোধে মাসুদ (৪০) নামে এক মাদকসেবীকে পিটিয়ে হত্যা করেছে রাসেল (৩৫) নামে আরেক মাদকসেবী। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করে। শাহবাগ থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাবিতে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই ছিলেন মাদকসেবী। তারা ভাসমান জীবনযাপন করতেন। যতদূর জেনেছি, ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। শুক্রবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে মারামারিও হয়। এর জেরে শনিবার সকালে অভিযুক্ত রাসেল নারকেলের ডাটার লাঠি দিয়ে পিটিয়ে মাসুদকে হত্যা করে।

তিনি আরো বলেন, নিহত মাসুদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কোনো স্বজনকেও পাওয়া যায়নি। তার আঙুলের ছাপ মিলিয়ে বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। মাসুদের পরিবারের খোঁজ না পাওয়া গেলে পুলিশ মামলা করবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬