ঢাবিতে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা

২৬ মার্চ ২০২২, ০২:৫৯ PM
পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন। রাস্তার পাশেই থাকতেন তারা।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম শাহরিয়ার বলেন, দুজনই ভাসমান মাদকাসক্ত। তারা রাস্তার পাশে বসে মাদক সেবন করেন। ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬