সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

২৩ মার্চ ২০২২, ০৯:৫৯ AM
বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন

বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন © প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২৩ মার্চ) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। দগ্ধরা হলেন সাহিদ হাসান (৩৭), সাফা (১০), সাফিয়ান (৯) ও রেখা (৩৫)।

আরো পড়ুন: ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ

আইউব হোসেন বলেন, বাড্ডা থেকে ভোরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬