ভ্যানচালককে বাসায় ডেকে বলাৎকার, এসআই গ্রেপ্তার

১৮ মার্চ ২০২২, ১০:০৩ PM
স্বপন কুমার রায়

স্বপন কুমার রায় © ফাইল ফটো

রংপুরের পীরগাছায় বাসায় ডেকে অচেতন করে এক বৃদ্ধ ভ্যানচালককে বলাৎকারের অভিযোগ উঠেছে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার রাতে উপজেলার কলেজপাড়ায় এসআইয়ের ভাড়া বাড়িতে এই বলাৎকারের ঘটনা ঘটে। কয়েক দিন ধরেই ওই এসআই এমন যৌনাচারে মেতে ওঠেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: চুয়েটে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ১

ঘটনাটি প্রকাশ পেলে আজ সকালে এসআইয়ের তালাবদ্ধ ঘর থেকে আরেকজনকে উদ্ধার করে পুলিশ। এ সময় পীরগাছা বাজারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বলাৎকারের শিকার ব্যক্তির বাড়িও পীরগাছায়। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ভ্যানচালক। আর তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হওয়া পুরুষের বাড়ি উপজেলার অন্নদানগর ইউনিয়নে। তাঁর বয়স ৫৫ বছর।

আরও পড়ুন: জামা পরিবর্তনের ভিডিও দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, সেই যুবক গ্রেফতার

পীরগাছা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বাংলানিউজকে বলেন, এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে স্বপন কুমার রায়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬