ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ PM
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই স্কলারশিপের কেতাবি নাম “ক্ল্যারেন্ডন স্কলারশিপ (Clarendon Scholarship)”। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।

এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি (DPhil) প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পান।

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়;

*ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক জীবনযাত্রার খরচ (লিভিং অ্যালাওয়েন্স) প্রদান করা হয়, যা যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ;

*পার্ট-টাইম শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক খরচে সহায়তা প্রদান করা হয়;

*ক্ল্যারেন্ডন স্কলারদের জন্য Clarendon Scholars’ Association-এ যুক্ত হওয়ার সুযোগ থাকে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে (নির্দিষ্ট কোনো CGPA বাধ্যতামূলকভাবে উল্লেখ নেই, তবে উচ্চ ফলাফল প্রত্যাশিত);

*যেকোনো সাবজেক্টের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ থাকতে হবে (IELTS/TOEFL বা সমমান);

*আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্ট-টাইম পিএইচডি ও মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে);

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*রেকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি

আবেদনের প্রক্রিয়া

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচিত হন। শর্টলিস্ট করা শিক্ষার্থীদের পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950