রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. মাসুম শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর সদরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মাছ বাজার এলাকায় অবস্থিত রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নেমে কাজ করছিলেন মাসুম শেখ। ধারণা করা হচ্ছে, ভেতরে নেমে কাজ করার সময় গ্যাসে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গ্যাসের কারণে তিনি মারা গেছেন। তারপরও তদন্তপূর্বক বিস্তারিত তথ্য জানানো যাবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬