হেলমেট পরা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করল তাকে

১৬ মার্চ ২০২২, ০৭:৩৭ AM
নিহত শাহবাজ আলী

নিহত শাহবাজ আলী © টিডিসি ফটো

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর আক্কাসের মোড়ে দুই গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর গ্রামের আক্কাসের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাহাবুর আলী ও কালাম আলী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর গ্রামের আক্কাসের মোড়ে অবস্থান নেন।

আরো পড়ুন: ভাবিকে নির্যাতনের মামলায় কারাগারে উপজেলা ছাত্রলীগ সভাপতি

এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার সময় কয়েকজন পালিয়ে গেলেও শাহাবাজ আলীকে কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।’

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬