ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে যৌন হয়রানি, যুবককে ধরল জনতা

০৫ মার্চ ২০২২, ০২:৩৭ PM
শাহবাগ মোড়ের ফুলের দোকান

শাহবাগ মোড়ের ফুলের দোকান © ফাইল ছবি

রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। সাদ্দাম হোসেন নামে এক ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

আজ শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেন এসআই ফারুক আলী।

তিনি বলেন, শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দিয়ে টিএসসি দিকে হেঁটে যাওয়ার সময় সাদ্দাম নামের এক যুবক ওই ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে। এ ঘটনায় চিৎকার করলে আশপাশের লোকজন সাদ্দাম নামের সেই ছেলেটিকে আটক করে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ভবঘুরে সাদ্দাম শাহবাগ মোড় এবং সোহরাওয়ার্দী উদ্যানেই ঘোরাফেরা করতো বলে জানান এসআই ফারুক। তিনি বলেন, এ বিষয়ে সেই যুবককে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬