পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আটক ১

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাসায় একা পেয়ে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় নবীনুর (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর ধামরাইয়ে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

আটক আসামি নবীনুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরে লাকুরিয়া পাড়া এলাকার হান্নানের বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা পুনর্নির্ধারণ

পুলিশ জানায়, ছাত্রীর মা ধামরাই উপজেলায় একটি কারখানায় চাকরি করেন এবং বাবা পৌরসভার বিভিন্ন জায়গায় কাজ করেন। ওই ছাত্রীর মা-বাবা কাজে বের হলে রাতে বাসায় একা পেয়ে নবীনুর তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে এ বিষয়ে জানতে পেরে ধামরাই থানায় এসে মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।

থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সকালে নবীনুর নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আর ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হবে।

 

গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence