ঢাবিতে শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা পুনর্নির্ধারণ

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ PM
ঢাবিতে শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা পুনর্নির্ধারণ

ঢাবিতে শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা পুনর্নির্ধারণ © টিডিসি ফটো

জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (০৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

সাধারণ ভর্তি কমিটির এই বিশেষ সভায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিস কমিটির বিশেষ সভার সুপারিশসমূহ পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণীত হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনঃনির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া সভায়, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ৪টি ইউনিটের (ক, খ, গ, চ) অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস্ সাব কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage