ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১০ অক্টোবর

০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ PM
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার © সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমআরসি) সেবা গ্রহণ প্রক্রিয়া আধুনিকায়ন হচ্ছে। চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য আগত সেবা প্রত্যাশীদের টোকেন সংগ্রহ ও সিরিয়াল গ্রহণের পুরো প্রক্রিয়াটি আগামী ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।

সম্প্রতি ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্যসেবা আরও সহজ, সময়সাশ্রয়ী ও নাগরিবান্ধব করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ থেকে আর সরাসরি গিয়ে টোকেন নেওয়ার সুযোগ থাকছে না, বরং শতভাগ প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ক্ষেত্রে রোগীদের https://eappointment.dghs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ধাপে ধাপে প্রথমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর হাসপাতাল বা কাঙ্ক্ষিত বিভাগ নির্বাচন করে সুবিধাজনক তারিখ ও সময় বেছে নিতে হবে। পরবর্তী ধাপে অনলাইন পেমেন্ট সম্পন্ন করে টিকেট সংরক্ষণ বা প্রিন্ট করে নিতে হবে। সবশেষে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন রোগীরা।

যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য হটলাইন নম্বর ১৬২৬৩-এ কল করার অনুরোধ জানিয়েছে এনআইএলএমআরসি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুশৃঙ্খল হবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬