বিধিনিষেধ উপেক্ষা করে পাঠদান, গোলাপগঞ্জে এক প্রতিষ্ঠানকে জরিমানা

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ PM
এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়

এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় © ফাইল ফটো

চলমান বিধিনিষেধ উপেক্ষা করে স্কুল খোলা রেখে পাঠদান করার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, চলমান বিধিনিষেধ উপেক্ষা করে এলবি গ্রীণ ফ্লাওয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমদ বিদ্যালয়ের পাঠদান সহ সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রন পরিচালনা করে আসছিলেন।

পরে, গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

ট্যাগ: করোনা
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬