বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

৩১ জানুয়ারি ২০২২, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ভূক্তভোগী ওই স্কুলছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলায় এ ঘটনা ঘটে। পরদিন মেয়েটির মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন, ক্লাস শুরু ২ মার্চ

জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেহেদী হাসান (২২) বৃ-চাপিলা গ্রামের মো. আব্দুর রহিম শেখের ছেলে। তার সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মেহেদী হাসান মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ির বাইরে আসতে বলেন। এসময় মেয়েটি বাড়ির বাহিরে এলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে পাশের বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুকৌশলে ছেলেটি পালিয়ে যায়।

আরও পড়ুন: জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছেলেটির পরিবার বারবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ধর্ষক মেহেদী হাসান এখনো পলাতক রয়েছে।

ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence