স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬ জানুয়ারি ২০২২, ১১:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। নোয়াখালী সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. রবিউল ইসলাম রাব্বী (২১)। সে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জয়নাল মিয়ার বাড়ির আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ি ফিরছিলেন। এসময় তিনি সুধারামপুর মডেল থানার নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাদ্য অফিসের পাশে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে অপহরণ করে।

আরও পড়ুন: সাত কলেজের মেধাতালিকা প্রকাশ

পরে তাকে দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে নিয়ে যায়৷ সেখানে স্ত্রী পরিচয় দিয়ে স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর মা এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র‍্যাব আসামিকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার সহকারী উপপরিদর্শক সালমা জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 

স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence