স্কুলে নতুন বই আনতে গিয়ে ৩ ছাত্রী নিখোঁজ

০৩ জানুয়ারি ২০২২, ০৮:১৩ PM
৩ ছাত্রী নিখোঁজ

৩ ছাত্রী নিখোঁজ © প্রতীকি ছবি

বগুড়ার শিবগঞ্জে স্কুলে নতুন বই আনতে গিয়ে নবম শ্রেণির তিন ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১ ডিসেম্বর) উপজেলার মোকামতলা বন্দর থেকে ওই ছাত্রীরা নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে অভিভাবকেরা তিন যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সোমবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ।

অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, গত শনিবার নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এরপর থেকে তিনজনই নিখোঁজ।

এক অভিভাবক জানান, এলাকার বখাটে যুবকেরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। মেয়েদের উদ্ধার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তিন ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

ট্যাগ: অপহরণ
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
close