‌‘প্রেমের টানে’ ঘর ছাড়ল কিশোরী, আঙ্গুল কাটা গেল প্রেমিকের বাবার

০২ জানুয়ারি ২০২২, ০৯:৪০ AM

© প্রতীকি ছবি

বাগেরহাটে প্রেমের টানে পালিয়ে যাওয়া ১০ম শ্রেণির শিক্ষার্থী কিশোরকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতে যশোর জেলা সদরের শঙ্কপুর এলাকার একটি বাড়ি থেকে পলাতক কিশোরকে গ্রেফতার করেন র‌্যাব-৬-এর সদস্যরা। এর আগের দিন পালিয়ে যাওয়ার পর কিশোরীর পরিবারের লোকেরা কিশোরের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট এবং তার বাবাকে মারধরের পর কুপিয়ে আঙ্গুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

এর আগে ২০ ডিসেম্বর রাতে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকার ওই কিশোর-কিশোরী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ২২ ডিসেম্বর সকালে ওই কিশোরীর মা তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে অভিযুক্ত কিশোর ও তার বাবাকে আসামি করে মামলা করেন। 

আরও পড়ুনঃ ভালো ফল করেও পছন্দের কলেজে ভর্তি অধরা থাকবে

র‌্যাব-৬-এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বাগেরহাট সদর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য কাজ শুরু করি। একপর্যায়ে শনিবার রাতে যশোর জেলা সদরের শঙ্কপুর এলাকার আসামির পূর্বপরিচিত একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করি। তখন আসামিকেও গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও আসামিকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close