ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪

০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ PM
নিহত ফারুক হোসেন

নিহত ফারুক হোসেন © সংগৃহীত

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর পার্কের মেইন গেটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫), যুবলীগ সদস্য মুজাহিদুল ইসলাম (২৪) ও আনিসুর রহমান (৩৪)।

স্থানীয়রা জানান , মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সেখানে বিএনপি নেতা ডালিমের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

এসময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮ থেকে ১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করলে ফারুক হোসেন মাটিতে পড়ে যায়। এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নিহতের পরিবার থানায় মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় সাথে জড়িত ছাত্রলীগ ও যুবলীগের চার জনকে আটক করা হয়েছে। আরোও তিন জনকে শনাক্ত করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এই মহুর্তে শনাক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close